কাশিয়ানীতে কেন্দ্র দখল করে নৌকায় সীল, ভোট স্থগিত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ইউপি নির্বাচনে সরকার দলীয় নৌকার সমর্থকদের বিরুদ্ধে ভোট কেন্দ্র দখল করে ব্যালট পেপার নিয়ে প্রতীকে সীল মারার অভিযোগ উঠেছে। এ সময় বাঁধা দিতে গেলে দুই পুলিশ সদস্যকে মারধর ও একজন সাংবাদিককে লাঞ্ছিত করেছে নৌকার প্রতীকের প্রার্থীর লোকজন। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার রাতইল ইউনিয়ন পরিষদ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন মোহাম্মদ হোসাইন ও সুলাইমান।

প্রিজাইডিং অফিসার সেলিম সরদার বলেন, বেলা ১২ টায় দিকে নৌকার প্রার্থী বি এম হারুন অর রশিদ পিনুর নেতৃত্বে ৩ শতাধিক লোকজন নিয়ে এসে কেন্দ্র দখল করে। এ সময় তারা ১৫০টি ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এরমধ্যে ১শ ব্যালটে ছিল দিয়ে ব্যালট বাক্সে ঢুকিয়ে দেয়। বাকি ৫০ টি ব্যালট ঢুকাতে ব্যর্থ হয়। আমরা বাঁধা দিতে গেলে আমাদের ওপর হামলা করে। এ সময় কর্তব্যরত পুলিশ এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালায় নৌকার সমর্থকরা। পরে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়। 

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঞ্জুরুল ইসলাম বলেন, নৌকার প্রতীকের প্রার্থী বিএম হারুন রশিদ পিনুর নেতৃত্বে তিন শতাধিক লোকজন কেন্দ্রে প্রবেশ করে কেন্দ্র দখলে নেয়। তারা আমার ভাইসহ আমার সব এজেন্টেদের মারধর করে কেন্দ্র থেকে বের দেয় এবং ৩ শ’ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সীল দেয়। 

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে বিজিবি, র‌্যাব ও অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago