কাশিয়ানীর হাতিয়াড়ায় জনপ্রিয়তায় এগিয়ে কমলেশ ঘোষ

প্রতিনিধি কাশিয়ানী:- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হাতিয়াড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে তরুণ চেয়ারম্যান প্রার্থী কমলেশ ঘোষ। 

২য় ধাপের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার-প্রচারণা, উঠান বৈঠক ও গণসংযোগ। চায়ের দোকান, পাড়া-মহল্লা, মাঠ-ঘাট, হাট-বাজার সর্বত্র মানুষের মাঝে চলছে কমলেশ ঘোষকে নিয়ে আলোচনা। ভোটারদের কাছে তরুণ চেয়ারম্যান হিসেবে আলোচনায় এগিয়ে রয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, সাধারণ মানুষের মাঝে কমলেশকে নিয়ে বেশ আগ্রহ দেখা গেছে। তরুণ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ভোটারদের কাছে তার আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে। এমন তরুণ প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হলে তা ইউনিয়নবাসীর জন্য বড় প্রাপ্তি। 

ভোটাররা জানান, ‘ভোটের আগে নানা প্রতিশ্রæতি দিয়ে নির্বাচিত হওয়ার পর আমাদের খোঁজ-খবর নেন না চেয়ারম্যান। তাই এবার পরিবর্তন আনার দরকার। বিপদে-আপদে খোঁজ-খবর নেবেন এমন কাউকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান। তরুণ রাজনৈতিক নেতা কমলেশ ঘোষ বিপদে-আপদে পাশে থাকে। কমলেশের মন-মানসিকতা ভাল। তার অর্থনৈতিক কোন লোভ-লালসা নেই। কমলেশকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবো। 

মিষ্টভাষি সদালাপী কমলেশ ঘোষ বলেন, ‘এলাকায় ভোটারদের কাছে আমার ব্যাপক গ্রহণযোগ্যতায় ঈষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে নানা ধরণের মিথ্যা অপপ্রচার-ষড়যন্ত্র চালাচ্ছে। তবে জনগণকে আমাকেই ভোট নিয়ে নির্বাচিত করবেন। আমি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে জনগণের সেবা করতে চাই। 

তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। ইউনিয়নের সমস্যাগুলো চিহিৃত করে সমাধান করতে চাই। তাই সকলের মঙ্গল কামনা করছি এবং ভোট প্রার্থনা করে সেবার সুযোগ চাই।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago