কাশিয়ানীতে নৌকার সমর্থকদের বিরুদ্ধে প্রচারে বাধার অভিযোগ

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নির্বাচনী প্রচারণায় বাধা, হামলা, ভাংচুর ও হুমকির অভিযোগ উঠেছে সরকার দলীয় প্রার্থী কাজী জাহাঙ্গীর আলমের সমর্থকদের বিরুদ্ধে।

শুক্রবার (৫ নভেম্বর) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. মাহাবুবুল আলম সেলিম নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন।

তিনি বলেন, আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে মোটর সাইকেল প্রতীকের সমর্থন ও গণজোয়ার দেখে আওয়ামী লীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম ও তার লোকজন নানা ষড়যন্ত্র করছেন। নিজেরা নৌকা প্রতীক পুড়িয়ে ও ভাংচুর করে আমার সমর্থকদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করার চেষ্টা করছেন। এমনকি আমার কর্মী-সমর্থকদের নানা ধরণের ভয়ভীতি ও হুমকি-ধামকি দেয়া হচ্ছে এবং আমার কয়েকজন সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। বিভিন্ন স্থানে টাঙানো নির্বাচনী পোস্টার ছিঁড়ে ফেলছে। ভোট কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 

মোটর সাইকেল প্রতীকের প্রার্থী মো. মাহাবুবুল আলম (সেলিম) আরও বলেন, গত ৩০ অক্টোবর নৌকা প্রতীক পুড়িয়ে ও ভেঙে আমার সমর্থকদের ফাঁসানোর চেষ্টা করা হয়। বাঁধা দিতে গেলে তিনজন কর্মীকে পিটিয়ে আহত করে। ৩ নভেম্বর নির্বাচনী প্রচার কাজে ব্যবহৃত মাইক ভেঙে ফেলে নৌকার সমর্থকরা। নির্বাচন নিয়ে আমি ও আমার কর্মী-সমর্থকরা শঙ্কিত। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জেলা নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি। 

নৌকা প্রতীকের প্রার্থী কাজী জাহাঙ্গীর আলম অভিযোগ অস্বীকার করে বলেন, নৌকা বিরোধী কিছু লোকজন ষড়যন্ত্র করছে। তারা নৌকা ভাংচুর করেছে। এলাকাকে অশান্ত করার পাঁয়তারা করছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago