কাশিয়ানীতে টিসিবির ডিলারের ওপর হামলা, ১ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

আজকের কাশিয়ানী ডেস্ক:- চাঁদা চেয়ে না পেয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে রেজাউল মিয়া নামে এক টিসিবির ডিলারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তার দুই ভাইকেও মারধর করা হয়েছে। পরে হামলাকারীরা টিসিবির ডিলার রেজাউল মিয়ার কাছে থাকা নগদ এক লাখ টাকা ও তার ভাই হাসান মিয়ার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২১ জুন) বেলা ১১ টার দিকে উপজেলার রামদিয়া বাজারে কামালের চায়ের দোকানের পশ্চিম পাসে পুরাতন ব্রিজের উপর এই হামলার ঘটনা ঘটে।

ওড়াকান্দি ইউনিয়নের খাগড়াবাড়িয়া গ্রামের রাসেল মিয়া ও লিয়াকত আলীর নেতৃত্বে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছেন পল্লী ডাঃ সেলিম মিয়া। এ ঘটনায় ঐদিন দুপুরে রাসেল মিয়াসহ ৬/৭ জন ও অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

পল্লী ডাঃ সেলিম মিয়া জানান, তার ছোট ভাই রেজাউল মিয়া টিসিবির ডিলার। বেশকিছু দিন ধরে আমার ভাই এবং আমার কাছে রাসেল মিয়া ও লিয়াকত আলী চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে দেখে নেবেন বলে হুমকি দেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার সকালে আমি এবং আমার ছোট ভাই রেজাউল ও মেজ ভাই হাসান বাড়ি থেকে রামদিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হই। রামদিয়া বাজারে কামালের চায়ের দোকানের পশ্চিম পাসে পুরাতন ব্রিজের উপর পৌঁছালে রাসেল এবং লিয়াকতের নেতৃত্বে ৮/১০ জন লোক দেশীয় অস্ত্র রামদা, লোহার রড, হাতুড়ি, লাঠিসোটা নিয়ে আমাদের পথরোধ করে হামলা চালায়। এক পর্যায়ে হামলাকারীরা আমাদের মারধর করে আহত করেন এবং আমার ছোট ভাই টিসিবির ডিলার রেজাউল মিয়ার কাছে থাকা নগদ এক লাখ টাকা ও মেজ ভাই হাসান মিয়ার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

কাশিয়ানী থানার ওসি (তদন্ত) ফিরোজ আলম বলেন, টিসিবির ডিলারকে মারধরের বিষয়টি জেনেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি এখনো মামলা রেকর্ড করা হয়নি তবে মামলা হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago