ফুটবল কেড়ে নিলো রানা’র প্রাণ!

নিজস্ব প্রতিবেদক।।

ফুটবল খেলার সময় বুকে আঘাত পেয়ে খাদ্যনালি ছিঁড়ে নাহিদুল ইসলাম রানা (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

গত ১০ জুন লোহাগড়া উপজেলার উত্তর লংকারচর ফুটবল মাঠে খেলা চলাকালীন সে আহত হয়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

নাহিদুল ইসলাম রানা লোহাগড়া উপজেলার উত্তর পাংখারচর গ্রামের রিকশাচালক নাসির হোসেন মোল্লার বড় ছেলে। এবং তার মা অন্যের বাড়িতে কাজ করেন বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাহিদুল গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস.কে কলেজের বাংলা বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। পড়াশোনার পাশাপাশি টিউশন করতেন। এমনকি পরের জমিতে কাজ করতেন, কখনোবা রাজমিস্ত্রির কাজ করে রিকশাচালক বাবার সংসারে অর্থের যোগান দিতেন। নিজের পড়াশোনা ও সংসারের খরচ যোগান দেওয়ার পাশাপাশি ছোট চার ভাই-বোনের পড়াশোনারও দেখভাল করতেন তিনি। এমনকি খেলাধুলায় বেশ পারদর্শী ছিলেন।

আশপাশের গ্রামে কোথাও খেলা চললে ভাড়ায় খেলতে হাজির হতেন তিনি। সেই খেলায় কাল হলো তার। শুক্রবার (১০ জুন) উত্তর লংকারচর ফুটবল মাঠে খেলা চলাকালীন বল দখলের লড়াইয়ে নাহিদুল আহত হন। প্রাথমিক চিকিৎসা দিলেও ওই রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরের দিন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, তার খাদ্যনালি ছিঁড়ে গেছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হলে তার শারীরিক অবস্থার আরও অবনতি হতে থাকে। নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নাহিদুল মারা যান।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী বলেন, নাহিদুলের ব্যাপারে আপনাদের থেকে জেনে আমি অত্যন্ত ব্যাথিত। ছেলেটা পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ভালো ছিল বলে শুনেছি। ফুটবল খেলতে গিয়ে দুর্ঘটনাবশত তার অকাল মৃত্যু হয়েছে, যা খুবই দুঃখজনক।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago