কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৪ ভারতীয় মাইক্রোবাস আরোহী আহত

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনের ধাক্কায় ৪ মাইক্রোবাস আরোহী আহত হয়েছে। এরা সবাই ভারতীয় নাগরিক। তারা ফরিদপুরের আলফাডাঙ্গায় যাবার পথে কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে দূর্ঘটনার শিকার হন।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মাইক্রোবাসে যাবার পথে রাজশাহী থেকে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা “টুঙ্গিপাড়া এক্সপ্রেস” ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

আহতরা ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বাড়ি। তারা কীর্তন দলের সদস্য। ভারত থেকে তারা ভোমরা স্থলবন্দর এলাকা থেকে মাইক্রোবাসে চড়ে ফরিদপুরের আলফাডাঙ্গা সদরে কীর্তন গান গাওয়ার জন্য যাচ্ছিল।পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ভাটিয়াপাড়া ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এ দূর্ঘটনায় পড়ে।

আহতরা হলেন, ভারতের হাওড়া জেলার বাগনান থানার ধরামান্না গ্রামের বিকাশ বাগের স্ত্রী নমিতা বাগ (৩৫), চব্বিশ পরগণা জেলার গাইযাটা থানার জলেশ্বর কোলনী গ্রামের ঈশ্বর দাসের ছেলে নিতাই দাস (৪৫), তরাপদ সরকারের ছেলে অনিমেশ সরকার, উত্তর চব্বিশপরগণা জেলার বশিরহাট থানার কানাপাতা গ্রামের হারুন রায়ের ছেলে তুষার রায় (৪০)।

কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেহেদী হাসান জানিয়েছেন, আহতরা ফরিদপুর জেলার আলফাডাঙ্গার ত্রিনাথ পালের বাড়ীতে গান করতে যাবার পথে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago