আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় মোটরসাইকেলের ধাক্কায় আরিফ বিশ্বাস (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাতে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের উপজেলার সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
আজ শুক্রবার (২৮ অক্টোবর) সকালে কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত যুবক আরিফ বিশ্বাস কোটালীপাড়া উপজেলার উলাহাটি গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।
ওসি মো. জিল্লুর রহমান জানিয়েছেন, কোটালীপাড়ার উলাহাটি গ্রামের ছত্তার মিয়ার ছেলে অলি মিয়া মোটরসাইকেল ভাড়ায় এনে বেপরোয়া গতিতে চালাচ্ছিল। এসময় বাউলি মেরে যাবার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরিফকে ধাক্কা দিলে তার পরনের গেঞ্জি মোটরসাইকেলে বেঁধে গেলে টানতে টানতে নিয়ে যায়। এতে ঘটনাস্থলে অরিফের মৃত্যু হয়।
তিনি আরো বলেন, আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। দূর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আটক করা সম্ভব হয় নি।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…