কাশিয়ানীতে ব্যতিক্রমী ভেলা বাইচ প্রতিযোগিতা

আজকের কাশিয়ানী ডেস্ক:- খাল, বিল আর নদী মাতৃক দেশ বাংলাদেশ। তবে খাল বিল আর নদীতে পানি কমে যাওয়া গ্রামগঞ্জে কমে এসেছে নৌকা বাইচ প্রতিযোগিতা।

তবে নৌকা বাইচের স্বাদ নিতে বিকল্প হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে অনুষ্ঠিত হলো কলাগাছের তৈরি ব্যতিক্রমী ভেলার বাইচ প্রতিযোগিতা।

আজ শুক্রবার (২৮ অক্টোবর) বিকালে কাশিয়ানী উপজেলার চকবনদোলা গ্রামের তরুণ সমাজের উদ্যোগে কুমার নদে এ ভেলা বাইচের আয়োজন করা হয়।

কুমার নদে অনুষ্ঠিত এ ভেলার বাইচ প্রতিযোগিতায় ২৫টি ভেলা অংশ নেয়। প্রতিটি ভেলায় ছিল তিনজন করে মাঝি। হই-হুল্লোর করে কয়েক রাউন্ডে চলে এ প্রতিযোগীতা। কোন পুরস্কার না থাকলেও নিজ উদ্যোগে অংশগ্রহণ করেন তারা।

এ ব্যতিক্রমী প্রতিযোগিতা দেখতে বিকাল থেকেই ভীড় করেন চকবন দোলা ও হোগলাকান্দি গ্রামের বিভিন্ন বয়সের মানুষ। নদীর দু’পাড়ে দাঁড়িয়ে এ বাইচ প্রতিযোগীতা উপভোগ করেন।

ভেলা বাইচ দেখতে আসা রনি শেখ বলেন, নিদৃস্ট কিছু উপলক্ষ ছাড়া এখন নৌকা বাইচ দেখা যায় না। এখানে ভেলা বাইচ অনুষ্ঠিত হবে শুনে দেখতে এসেছি। দেখে খুব ভাল লাগলো।

শিক্ষার্থী রাসেল শেখ বলেন, এর আগে কখনো ভেলা বাইচ দেখিনি। এবারই প্রথম দেখলাম। দেখে খুব ভাল লাগছে। আশা করি আগামীতেও এমন বাইচ দেখতে পারবো।

এলাকাবাসী হাসান মিনা বলেন, তরুন সমাজের উদ্যোগে ব্যাতিক্রমী ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। এখন নৌকা বাইচ প্রতিযোগীতারে আয়োজন কমে যাওয়ায় ভেলা বাইচের আয়োজন করা হয়েছে। এতে গ্রামবাসী কিছুটা সময়ের জন্য হলেও আনন্দ উপভোগ করতে পেরেছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago