কাশিয়ানীতে হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং ডে পালিত

আজকের কাশিয়ানী ডেস্ক:- কমিউনিটি পুলিশিং এর মূলমন্ত্র ‘শান্তি শৃঙ্খলা সর্বত্র- এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় ভাটিপাড়া হাইওয়ে থানা পুলিশের আয়োজনে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা বাজার প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।

পরে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান।

এসময় কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল আলম মোরাদ, কমিউনিটি পুলিশের সহ-সভাপতি মো. হাসিব, রাতইল ইউনিয়ন ইজি বাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আজম আলী, ঘোনাপাড়া বাজার কমিটির সভাপতি মো. রাজিব মোল্যা উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানে মটর শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ,

কমিউনিটি পুলিশের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago