কাশিয়ানীতে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

পরশ উজির কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের নড়াইল জোড়া ব্রিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো উপজেলার ব্যাসপুর গ্রামের ঠান্ডু শিকদারের ছেলে তরিকুল শিকদার (২৫), মো. পান্নু শেখের ছেলে সাইফুল ইসলাম হৃদয় (২৬), মৃত নবীর শেখের ছেলে শহিদুল ইসলাম ওরফে শাহিদ শেখ (৪৩)।

এসময় তাদের কাছ থেকে একটি স্ট্রীলের চাপাতি, একটি স্ট্রীলের চাকু, একটি কাটার, একটি সেলাই রেঞ্জ, লাল রঙের কস্টেপ উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) মো. শহীনুর চৌধুরী জানান, গভীর রাতে মহেশপুর ইউনিয়নের নড়াইল জোড়া ব্রিজ এলাকায় একদল ডাকাত সড়কে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে কাশিয়ানী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই এলাকা ঘিরে ফেলে তাদেরকে গ্রেফতার করে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago