মুকসুদপুরে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের এক নেতাকে নারী শিশু নির্যাতন ও ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা নাঈম কাজী (২৪) মুকসুদপুর কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলার প্রভাকরদী গ্রামের মোসারফ কাজীর ছেলে। পুলিশ বৃহস্পতিবার রাতে নাঈমকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে।

মামলার বিবরনে জানাযায়, ছাত্রলীগ নেতা নাঈম কাজী গত ২১ জানুয়ারী শুক্রবার ওই তরুণীকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে তরুনীর পিতা ছাত্রলীগ নেতা নাঈমকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ বৃহস্পতিবার রাতে মুকসুদপুর সদর থেকে ছাত্রলীগ নেতা নাঈম কাজীকে গ্রেফতার করে।

মুকসুদপুর থানার ওসি তদন্ত খন্দকার আমিনুর রহমান জানান, এ ব্যাপারে থানায়ও একটি মামলা দায়ের হয়েছে। পরে ছাত্রলীগ নেতা নাইমকে গ্রেফতার করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিমকে উদ্ধার করে মেডিকেল টেষ্টের জন্য গোপালগঞ্জে মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা জানান, সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম কাজীর বিরুদ্ধে যদি ধর্ষণ এবং অপহরণের বিষয়টা প্রমানিত হয় তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে এবং দল থেকে তাকে বহিষ্কার করা হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago