কাশিয়ানীতে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ; আহত ২০

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরে তাদের উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শনিবার সকালে উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানিয়েছে, কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জোনাসুর গ্রামে দীর্ঘদিন ধরে এলাকার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মোহসিন শেখ ও সাইফুল মৃধার সমর্থকদের মধ্যে কোন্দল চলছিল।

শুক্রবার বিকেলে জোনাসুর গ্রামের ওই দুই গ্রুপের যুবকরা স্থানীয় নীলের মাঠে ক্রিকেট খেলতে যায়। এ সময় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে শনিবার সকালে গ্রামের দুদলের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।

আহতদের মধ্যে জামাল শেখ, রাকিব শেখ, মো. বাদল, রাজিব খাঁ, মাসুদ খাঁ, জাকির হোসেন, জসিম শেখ, দিপু শেখের অবস্থা গুরুতর। তাদের কাশিয়ানী ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ করেছে। সংঘর্ষে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago