পারুলিয়া

কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালকের মৃত্যু

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রাকের ধাক্কায় আফতাব মন্ডল (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ফুপাত ভাই জাহিদুল ইসলাম ঠান্ডু নামে একজন আহত হয়েছেন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের তিলছড়া এ ঘটনা ঘটে।

নিহত আফতাব মন্ডল পাবনা জেলার সুজানগর উপজেলার কামালপুর গ্রামের সাহেবালি মন্ডলের ছেলে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই সোলাইমান জানান, আফতাব মন্ডল তার ফুপাত ভাইকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে তিলছড়া থেকে কাশিয়ানী সদরের দিকে যাচ্ছিলেন।

এসময় মোটরসাইকেলটি তিলছড়া বাজারের লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ফুপাত ভাই জাহিদুল ইসলাম ঠান্ডু নামে একজন আহত হয়েছেন। দুর্ঘটনার পরে ট্রাকটি আটক করা হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago