সন্ধ্যার পরে শিক্ষার্থীদের ঘরে রাখতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুকসুদপুর থানা পুলিশ

নিজস্ব প্রতিবেদক:- করোনাকালীন সময়ে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ ব্যহত হচ্ছে। অনলাইনে ক্লাস চললেও সেখানে শিক্ষার্থীরা বেশি অংশগ্রহণ করছেনা।

সন্ধ্যার পরে পড়া বাদ দিয়ে বিভিন্ন এলাকায় একযায়গায় বসে শিক্ষার্থীরা মোবাইল গেমিংসহ বিভিন্ন আড্ডায় মজে থাকছে।

সন্ধ্যার পরে তাদের ঘরে রাখতে গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মুকসুদপুর থানা পুলিশ।

সন্ধ্যার পরে ঘরের বাইরে থাকলেই তাদের আটক করা হবে। তারই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে মুকসুদপুর পৌর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিন শিক্ষার্থীকে আটক করা হয়।

পরদিন রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়৷

আটককৃতরা হলেন- মুরছালিন ফকির (২১), লিমন সরদার (১৯) এবং হানিফ মোল্যা (২০)।

মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা (বিপিএম, পিপিএম) মহোদয়ের নির্দেশনা মোতাবেক মুকসুদপুর থানা এলাকায় সন্ধ্যার পরে কোন শিক্ষার্থী বাড়ির বাইরে থাকলে তাদের আটক করে অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হবে। এরপরে তাদের আবার আটক করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এরইমধ্যে তিনজনকে আটক করে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago