প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে পরিবার-পরিকল্পনা মা-শিশু স্বাস্থ্য সেবা সংক্রান্ত ধর্মীয় নেতৃবৃন্দ ও মসজিদ কমিটির সদস্যদের সমন্বয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার (৪ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রামের আয়োজনে এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর।
গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার উপ-পরিচালক হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ পরিবার পরিকল্পনার সহকারি পরিচালক আলিফ নুর, সহকারী পরিচালক সিসি ডা. এবিএম মনিরুজ্জামান, কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. তাপস বিশ্বাস, গোপালগঞ্জের এমসিএইচএফপির মেডিকেল অফিসার ডা. শুভ্রদেব হীরা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম। এছাড়া উপজেলার বিভিন্ন মসজিদের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমামরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত জুন মাসের ২৪ তারিখে অবহিতকরণ এ কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পরবর্তীতে এ তারিখ নির্ধারণ করা হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…