কাশিয়ানীতে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ

প্রতিনিধি কাশিয়ানী:- বিভ্রান্তিমূলক বক্তব্য ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মাদ আলী খোকন।

সোমবার (৪ অক্টোবর) সকাল ১০ টায় কাশিয়ানী প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন তিনি।

মোহাম্মদ আলী খোকন লিখিত বক্তব্যে বলেন, গত ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় কাশিয়ানী হাসপাতালের চিকিৎসক ডা. সুব্রত সাহার ওপর হামলার ঘটনা ঘটে।  ঘটনার পর ওই চিকিৎসক আমাকে জড়িয়ে একটি বক্তব্য দিয়েছেন।  যাহা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে তিনি বলেছেন- ‘কালকে খোকন চেয়ারম্যান উনিও কিন্তু আমার এখানে ভর্তি ছিল। কিন্তু জানি না উনি কি কারণে এখান থেকে চলে গেল।  আমার ওপর রাগ করে চলে গেছে।’ কিন্তু আমি হাসপাতালে ভর্তি ছিলাম না।  যা হাসপাতালের ভর্তি রেজিষ্ট্রার দেখলে সত্যতা পাওয়া যাবে।  প্রকৃত সত্য- গত ২৫.০৯.২১ তারিখ দিবাগত রাতে পেটে ব্যথায় আক্রান্ত হয়ে আমার মেয়ে হাসপাতালে ভর্তি হয়।  পরের দিন সকালে আমি আমার মেয়েকে দেখতে হাসপাতালে যাই।  তার একদিন পর মেয়ের আল্ট্রাস্নোগ্রাফী করাতে পুনরায় আমার আত্মীয়-স্বজনদের নিয়ে হাসপাতালে যাই।  কিন্তু এ দু’বারের কোনো সময়ই ডা. সুব্রত সাহার সাথে আমার ভাল-মন্দ কথাবার্তা বা অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটেনি।

তিনি আরো বলেন, ইউপি নির্বাচনকে সামনে রেখে আমার প্রতিপক্ষ একটি মহল সুব্রত সাহাকে ভুল বুঝিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বক্তব্য ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে আমার সুনাম ক্ষুন্ন ও সামাজিকভাবে আমাকে অপরাধী এবং হেয় করার অপচেষ্টা করছেন।  আমাকে ষড়যন্ত্রমূলকভাবে সংশ্লিষ্ট মামলায় জড়ানোরও চেষ্টা করা হচ্ছে। তাই আমি ডা. সুব্রত সাহার মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিমূলক বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সে সাথে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

3 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago