কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটির জেরে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে জলিল মোল্লা (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়পারুলিয়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার পরিদর্শক (তদন্ত) ওসি মো. ফিরোজ আলম মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।
নিহত জলিল মোল্লার বাড়ি কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের বড়পারুলিয়া দক্ষিণপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানাযায়, পারুলিয়া বাজারের ঠান্ডু শেখের পুরির দোকানে বসে গল্প করছিলেন জলিল মোল্লা ও মঈন শরীফ। এ সময় তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির হলে এক পর্যায়ে মঈন শরীফ জলিল মোল্লাকে ধাক্কা দেয়। এতে নিচে পড়ে গিয়ে জলিল মোল্লা মারা যায়। বিষয়টি জানার পর পরিবারের লোকজন জলিল মোল্লার মরদেহ বাসায় নিয়ে আসে।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।
তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর জলিল মোল্লার মৃত্যু কিভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া যাবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…