ছাত্রলীগের বিবাহিত অছাত্র ও মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বিবাহিত অছাত্র ও মেয়াদোত্তীর্ণ কমিটির কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার এম,এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি মোর্শেদুল আলমের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাশিয়ানী জেলা পরিষদের ডাক বাংলোর সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক আরিফুল শিকদার, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাকিব মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক তুহিন মুন্সি, এম,এ খালেক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত সুমন বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, ছাত্রলীগের কমিটির মেয়াদ থাকে ১ বছর। কিন্তু দীর্ঘ ৭ বছরে কোন কমিটি হয়নি। কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি আজাদ হোসেন মৃধা বিবাহিত। কিন্তু ছাত্রলীগে বিবাহিতদের থাকার কোন সুযোগ নেই। দ্রুত বিবাহিতদের বাদ দিয়ে নতুন কমিটি দেয়ার দাবি জানান তারা।

এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যার সাথে যোগযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ না হওয়ায় বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago