নিজস্ব প্রতিবেদক:- নিম্নচাপের প্রভাবে গোপালগঞ্জে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত দুই দিন ধরে জেলার বিভিন্ন স্থানে মূষলধারে বৃষ্ঠিপাত হচ্ছে। গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬ দশমিক ২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আহবাওয়া অফিস।
নিম্নচাপের কারনে সোমবার সকাল থেকে জেলায় বৃষ্টিপাত শুরু হয়ে আজ মঙ্গলবার তা অব্যাহত রয়েছে। এতে জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। বৃষ্টি উপক্ষো করে কাজে বের হতে হয়েছে নিম্ম আয়ের মানুষদের। প্রয়োজনীয় কাজে ছাতা নিয়ে বাইরে বের হতে হচ্ছে।
বৃষ্টির প্রভাবে বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় হাটা-চলায় ভোগান্তিতে পড়তে হচ্ছে। বৃষ্টিতে শাক সবজি ক্ষেত তলিয়ে যাওয়ার আশংকা করছেন কৃষকেরা।
গোপালগঞ্জ আবহাওয়া অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, গত ২৪ ঘন্টায় জেলায় ৫৬ দশমিক ২ মিলি মিটার ও আজ বেলা ১২টা থেকে বিকাল ৩টা পয্যন্ত তিন ঘন্টায় ৩৮ দশমিক ২ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরো দু’দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপর বৃষ্টির প্রবণতা কমে আসবে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…