32 C
New York
June 6, 2026
Ajker Kashiani

কাশিয়ানীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান

কাশিয়ানীতে নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ প্রদান

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানী সদর ইউনিয়নে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২০ দোকান মালিককে নগদ অর্থ প্রদান করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কাশিয়ানী সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া বাজারে মধুমতি নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ২০ দোকান মালিকদের মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পক্ষে ৭ হাজার ৫০০ টাকা করে চেক বিতরণ করেন ইউএনও রথীন্দ্র নাথ রায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর, সদর ইউপি চেয়ারম্যান মোহম্মাদ আলী খোকন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মিরান হোসেন মিয়া প্রমুখ।