কাশিয়ানীতে নির্বাচন অফিসে আগুন; পুড়ে গেছে মূল্যবান কাগজপত্র

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাচন অফিসে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ভবনের নীচতলার গুরুত্বপূর্ন কাগজপত্র পুড়ে যায়।

আজ রবিবার (১৫ মে) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়জুল মোল্যা অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানাগেছে, প্রতিদিনের মত কাজ শেষ করে বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে তালা মেরে চলে যায়।

রবিবার ভোরে উপজেলা মসজিদে ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে উপজেলা সমবায় কর্মকর্তা আব্দুর রহমানসহ স্থানীয়রা পোড়া ও ধোয়ার গন্ধ পেলে গিয়ে দেখতে পান উপজেলা নির্বাচন অফিসের নিচতলায় আগুন লেগেছে।

এসময় সমবায় কর্মকর্তা আব্দুর রহমান তাৎক্ষনিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসানকে অবগত করলে তিনি ফায়ার সার্ভিসে ফোন দেন। খবর পেয়ে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্র্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভাতে সক্ষম হন। এ আগুনের ভবনের নীচতলার গুরুত্বপূর্ন কাগজপত্র পুড়ে যায়।

অগ্নিকান্ডের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়জুল মোল্যা ঘটানাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান জানান, আগুন ধরার কারন এখন পযর্ন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে তিনি আশংকা করছেন ইভিএম মেশিনের ব্যাটারী থেকে বা ইলেকট্রিক শর্ট সাকিট থেকেও আগুন লাগতে পারে। কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জেলা নির্বাচন কর্মকর্তা নিরূপন করে আমাদেরকে রিপোর্ট করবেন বলেও তিনি জানান।

জেলা নির্বাচন কর্মকর্তা মো: ফয়জুল মোল্যা জানান, আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর কারনে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল রক্ষা পেয়েছে। আগুন লাগার কারন অনুসন্ধান করে দেখা হবে বলেও জানান তিনি।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago