কাশিয়ানীতে পুড়িয়ে ফেলা হল নিষিদ্ধ চায়না জাল

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে অভিযান চালিয়ে মৎস্য আইনে নিষিদ্ধ ২৫ টি চায়না (ম্যাজিক) জাল আটকের পর পুড়িয়ে ফেলা হয়েছে। আটককৃত জালের মূল্য ১লাখ ২৫ হাজার টাকা।

বুধবার (১৮ মে) বিকেলে উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের বিল সংলগ্ন খালে অভিযান চালিয়ে জাল গুলি আটক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা শাহজাহান সিরাজ অপু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা লুৎফর রহমান, মৎস্য অফিসের কর্মচারীবৃন্দ, পুলিশ ও আনসার সদস্যরা।

ইউএনও মেহেদী হাসান আজকের কাশিয়ানীকে জানান, সম্প্রতি নিষিদ্ধ ম্যাজিক জাল ব্যবহারে আমাদের দেশীয় প্রজাতির মাছ হুমকির সম্মুখীন ও বিলুপ্তপ্রায় হয়ে যাচ্ছে। তাই দেশীয় মাছ সংরক্ষণে আমাদের আজকের এই অভিযান। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভবিষ্যতেও আমাদের এই ধরণের অভিযান অব্যহত থাকবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago