আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শাওন হালদার (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাওন হালদার বাগেরহাট জেলার কচুয়া উপজেলার উত্তর মুদিয়া গ্রামের সুনীল হালদারের ছেলে।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের এএসআই গৌতম কুমার জানিয়েছেন, শাওন হালদার মেটরসাইকেল নিয়ে বাড়ী থেকে ঢাকা অভিমুখে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটনাস্থল পোনা এসএস পেট্রোল সামনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক শাওন হালদার মাথা ফেটে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…