সেপ্টেম্বরে কালনা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:- আ’লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বহুল প্রতীক্ষিত কালনা ফোর লেন সেতুর উদ্বোধন করা হবে। তিনি বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন।
মঙ্গলবার (১২ জুলাই) সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, যারা আজ সরকারের সমালোচনা করছে, তারা একটা কাজ দেখাক যেটা জনগণের কোনো ধরনের দুর্ভোগ লাঘবে কাজে এসেছে। কোথাও তাদের দৃশ্যমান কোনো প্রকল্প নেই।
চলমান নির্মাণাধীন প্রকল্পের কাজগুলো দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে সেতুমন্ত্রী বলেন, এ বছরের ডিসেম্বর মাসেই মেট্রোরেলের প্রথমভাগের নির্মাণকাজ শেষ হতে পারে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে চার লেনকে ছয় লেনে উন্নীতকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…