৯৯৯ টাকায় পদ্মা সেতু ভ্রমণ

৯৯৯ টাকায় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ভ্রমণের বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে বাংলাদেশ পর্যটন করপোরেশন।

মঙ্গলবার (১২ জুলাই) প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা মো. জিয়াউল হক হাওলাদার বলেন, ৫০ শতাংশ ডিসকাউন্টে ২২ জুলাই আধুনিক এসি ট্যুরিস্ট কোস্টারে এই ট্যুর হবে। ভ্রমণের জন্য আগেই প্যাকেজ বুকিং করতে হবে। এ জন্য ০১৯৪১৬৬৬৪৪৪ নম্বরে কল দিলে বিকাশ নম্বর দেওয়া হবে। অথবা পর্যটন ভবনেও ভ্রমণ মূল্য পরিশোধ করা যাবে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে বুকিং নেওয়া হবে।

ভ্রমণের দিন (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় আগারগাঁওয়ের পর্যটন ভবনের নিচতলায় আসতে হবে। পৌনে ৪টায় আসনগ্রহণ এবং ৪টায় ভ্রমণ শুরু করা হবে।

দিনের আলোয় পদ্মা সেতু ও ভাঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে নান্দনিক ভাঙ্গা চত্বরে উপস্থিত হওয়ার পর সেখানে বৈকালিক স্ন্যাক্স দেওয়া হবে। সন্ধ্যা ৭টায় আলোকসজ্জিত পদ্মা সে’তু হয়ে ঢাকায় ফিরে আসা হবে। রাত ৯টায় ট্যুর শেষ হবে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago