কাশিয়ানীতে পাটখড়ি শুকাতে গিয়ে বাস চাপায় প্রাণ গেল বৃদ্ধার

কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে রাস্তার পাশে পাটখড়ি শুকানোর সময় বাস চাপায় ফজুরুন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজুরুন বেগম ঘোনাপাড়ার পূর্বপাড়া গ্রামের মৃত সুরুজ শেখের স্ত্রী।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক আবুনাঈম মোহাম্মাদ মোফাজ্জেল হক জানান, ওই বৃদ্ধা বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে পাটখড়ি শুকাচ্ছিলেন। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ওই বৃদ্ধাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে গাড়িটিকে আটক করা হয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago