কাশিয়ানী প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত সাহাকে (৩২) কুপিয়েছে দুর্বৃত্তরা।
আহত চিকিৎসককে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলা পশুসম্পদ অফিসের সামনে সড়কে এ হামলার ঘটনা ঘটে।
আহত চিকিৎসক সুব্রত সাহা জানান, প্রতিদিনের মত তিনি বিকালে ঘুরতে বেরিয়েছিলেন। সন্ধ্যার দিকে কাশিয়ানী বাসষ্ট্যান্ড থেকে কাঁচাবাজার করে ওই সড়ক দিয়ে বাসায় ফিরতেছিলেন। এ সময় একটি মাইক্রোবাস থেকে অতর্কিতভাবে ৫/৭ যুবক নেমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে আশংকাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কি কারণে তার ওপর হামলার ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
কাশিয়ানী থানার ওসি (তদন্ত) মুহাম্মদ ফিরোজ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ঘটনার কোন কারণ জানা যায়নি।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…