প্রতিনিধি কাশিয়ানী:- আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাজপাট ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চান রাজপাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও তেজগাঁও কলেজের সাবেক ছাত্র নেতা মো. শাহ্ আলম মোল্যা।
ইতিমধ্যে তিনি রাজপাট ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণার পাশাপাশি দলের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি দু’বার রাজপাট বহুমখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে সেবামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন তিনি।
মো. শাহ আলম মোল্যা বলেন, ‘আমি ছাত্রাবস্থায় রাজধানীর তেজগাঁও সরকারি কলেজে দীর্ঘ ২ বছর ছাত্র রাজনীতি করেছি। এরপর থেকে আমি দীর্ঘ প্রায় ২১ বছর আওয়ামী রাজনীতির সাথে জড়িত। এবার চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে গণসংযোগ, পথসভা ও আলোচনা সভা করে যাচ্ছি। আমার দৃঢ় বিশ্বাস দল আমাকে মনোনয়ন দেবে।’
তিনি আরো বলেন,‘ আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলে অবশ্যই বিজয়ী হব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ায় দেশরত্ন মেখ হাসিনার হাতকে শক্তিশালী করব। এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের সুখ-দুঃখে সব সময় পাশে থাকব। ইউনিয়নবাসীর সেবক হয়ে কাজ করতে চাই। রাজপাটকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। তাই আমি সকলের দোয়া ও সমর্থন চাচ্ছি।’
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…