কাশিয়ানীতে প্রতিপক্ষকে ফাঁসাতে গাছের ডাল কেটে মামলা!

প্রতিনিধি কাশিয়ানী:- প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের লাগানো গাছের ডাল বিক্রির মাধ্যমে কেটে থানায় মামলা দায়ের করেছেন এক নারী। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের কামারোল গ্রামে এ ঘটনা ঘটেছে। মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন ওই গ্রামের সৌদিপ্রবাসী রাজিব আহমেদ ও তার পরিবারের লোকেরা।

রাজিব আহমেদ অভিযোগে বলেন, ‘আমার প্রতিবেশি নুরুল ইসলামের জমিতে লাগানো রেইন্ট্রি গাছের ডাল আমার বসতবাড়ির ভিতরে প্রবেশ করে। এতে আমার ঘরবাড়ির ক্ষতি হয়। গাছের ডাল কাটার জন্য তাকে একাধিকবার বললেও তিনি গাছের ডালগুলো কাটেন না। এদিকে, নুরুল ইসলামের শ্যালক ইনায়েত মোল্যার জমিতেও আমার গাছের ডাল প্রবেশ করায় ফসলের ক্ষতি হয়। গত ৯ জুন স্থানীয় ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান মোল্যা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উভয়ের গাছের ডাল কেটে ফেলার সিদ্ধান্ত হয়। সে মোতাবেক আমি আমার গাছের ডাল কেটে দেই ও নুরুল ইসলামও তার গাছের ডাল (বিক্রির মাধ্যমে) কেটে ফেলেন। তিনদিন পর নূরুল ইসলামের স্ত্রী মোসা. শাকিলা ইসলাম শিখা বাদী হয়ে আমার ও আমার বৃদ্ধ বাবা, ভাইকে আসামী করে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন। আমরা অপরাধ না করেও মামলার আসামী হয়ে অযথা হয়রানীর শিকার হচ্ছি। প্রতিপক্ষের মিথ্যা মামলা থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

স্থানীয় ইউপি সদস্য মো. ওলিয়ার রহমান বলেন, ‘আমিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সামাজিকভাবে বসে দু’পক্ষের গাছের ডাল কাটার সিদ্ধান্ত হয়। ডাল বিক্রির টাকা আমার হাত দিয়ে লেনদেন হয়।’

গাছের ডাল ক্রেতা আরফিন মোল্যা বলেন, ‘আমি গাছের ডালগুলো মালিকের কাছ থেকে ৩ হাজার টাকা দিয়ে কিনেছিলাম। এলাকার লোকজনের উপস্থিতিতে ওলিয়ার মেম্বারের কাছে টাকা দিয়েছিলাম। পরে তিনি শিখার ভাই ইনায়েত মোল্যার কাছে টাকাগুলো বুঝে দেন।

মামলার বাদী মোসা. শাকিলা ইসলাম শিখার মুঠোফোনে কথা হলে তিনি সাংবাদিক পরিচয় জানতে পেরে উত্তেজিত হয়ে বলেন, ‘আমি আপনার সাথে কথা বলতে ইচ্ছুক না এবং আপনি আমাকে প্রশ্ন করতে পারেন না বলে ফোনটি কেটে দেন।’

মামলার তদন্ত কর্মকর্তা কাশিয়ানী থানা এএসআই শাহাদাত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাদী একটি জিডি করেছিলেন। জিডির প্রসিং সন্দেহ হয়েছে। মামলাটি এখন চলমান। এখানে অনেক সত্য-মিথ্যা কথা আছে ফোনে বলা যাবে না।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago