প্রতিনিধি কাশিয়ানী:- মুজিব শতবর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে শিশু শিক্ষার্থীদের মাঝে বনজ, ফলজ ও ওষুধি গাছের চারা বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে বরাশুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ চারা বিতরণ করা হয়।
গোপালগঞ্জ সংক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নার্গিস রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাছের চারা বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, জেলা বন সংরক্ষক কর্মকর্তা আজিজুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক সিরাজ মোল্যা, উপজেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ইউপি সদস্য হান্নান সরদার, প্রধান শিক্ষক সেলিনা খানম, আইনুল হক শরীফ প্রমুখ।
পরে বিদ্যালয় চত্ত্বরে একটি কৃষ্ণচূড়া গাছের চারা রোপন করেন প্রধান অতিথি নার্গিস রহমান।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…