কাশিয়ানীতে প্রতিপক্ষের মারধরে ভাবি-ননদে জামাই হাসপাতালে

কাশিয়ানী প্রতিনিধি:- পূর্বশত্রুতার জের ধরে গোপালগঞ্জের কাশিয়ানীতে শিপন মোল্যা (২৮) ও রেশমা বেগম (৩০) নামে দুইজনকে বেধড়ক পিটিয়ে আহত করেছেন প্রতিপক্ষের লোকেরা।

সোমবার ভোরে উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ ঘটনা ঘটেছে। আহতরা সম্পর্কে ভাবি-ননদে জামাই।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা ১শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহত শিপন মোল্যার স্ত্রী হোসনেয়ারা বেগম বাদী হয়ে সোমবার বিকালে কাশিয়ানী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, পূর্বশত্রæতার জের ধরে সোমবার ভোরে প্রতিপক্ষ হবি মোল্যা, তারা মোল্যা, ঝানু মোল্যা, আহাদ আলী, টিটুল, মিজান, তানজিল, রব্বান, বিল্লাল, ফেলু ও ইব্রাহিমসহ ২০/৩০ জন রামদা, লোহার রড ও লাঠিসোটা নিয়ে শিপন মোল্যার বাড়িতে গিয়ে লোকজনকে মারধর করে। তারা বসতঘরের মালামাল ভাংচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়। এ সময় গুরুতর আহত বাদী হোসনেয়ারার স্বামী শিপন মোল্যা ও তার বড় ভাইয়ের স্ত্রী রেশমা বেগমকে কাশিয়ানী হাসপাতালে ভর্তি করা হয়।

কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago