ছোট ভাইকে সাঁতার শেখাতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু!

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছোট ভাইকে সাঁতার শিখাতে গিয়ে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের চর গওহরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু জিম (১১) ও আলিফ (৭) চিতলমারী উপজেলার কালিগঞ্জ গ্রামের মিলন মৃধার মেয়ে ও ছেলে।

জিম টুঙ্গিপাড়া উপজেলার চর গওহরডাঙ্গা গ্রামে তার মামা শফিকুল বিশ্বাসের বাড়িতে থেকে লেখাপড়া করত। ছোট ভাই আলিফ গতকাল সোমবার এখনে বেড়াতে আছে।

জিম ও আলিফের মামা শফিকুল বিশ্বাস জানান, তাঁর বোনের মেয়ে জিম তাদের বাড়িতে থেকে লেখাপড়া করত। এ ছাড়া ভাগনে আলিফ গতকাল গওহরডাঙ্গা বেড়াতে আসে।

আজ মঙ্গলবার দুপুরে জিম তার ছোট ভাই আলিফকে সাঁতার শেখাতে বাড়ির পার্শ্ববর্তী ঘেরে নিয়ে যায়। পরে সাঁতার শিখতে গিয়ে আলিফ পানিতে ডুবে গেলে জিম বাঁচাতে গেলে নিজেও পানিতে ডুবে যায়।

শফিকুল বিশ্বাস আরও জানান, তখন ছোট মেয়ে তাদের পানিতে ডুবতে দেখে বাড়িতে খবর দেয়। বাড়ির লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। মৃত দুই শিশুকে চিতলমারীর কালিগঞ্জ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে বলেও জানান শফিকুল।

টুঙ্গিপাড়া থানার পরিদর্শক (তদন্ত) তন্ময় মণ্ডল বলেন, দুই ভাইবোনের মৃত্যুর বিষয়ে থানাকে তাদের পরিবারের কেউ অবগত করেনি।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago