কোটালীপাড়ায় হয়ে গেলো দুইদিন ব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুইদিন ব্যাপী গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা মাঠে উপজেলা আওয়ামীলীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের পৃষ্ঠপোষকতায় কৃষ্ণ পুজা উপলক্ষে বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগীতার আয়োজন করেন লাটেঙ্গাবাসী।

উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রাশেদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ, উপজেলা সহকারী কমিশনার ভুমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খানঁ,উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি কৃষ্ণ প্রষাদ মজুমদার, কৃষি বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান বাদল, সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ভীম চন্দ্র বাড়ৈ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হরগোবিন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত বাড়ৈ,যুবলীগ সভাপতি দিলিপ বাড়ৈ, রাধাগঞ্জ যুবলীগ সভাপতি অশোক বৈদ্য, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সঞ্জয় হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

দীর্ঘ দিন ধরে লাটেঙ্গা মাঠে বৈশাখী মেলা ও ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়ে আসছে। এ ঘোড়দৌড় প্রতিযোগীতায় দেশের বিভিন্ন অঞ্জল থেকে ছওয়ারিরা তাদের ঘোড়া নিয়ে অংশ গ্রহণ করেন। মেলা দেখতে পার্শবর্তি জেলাগুলো থেকে হাজার হাজার নারী পুরুষ দর্শনার্থীরাদের আগমনে মুখোরিত হয়ে ওঠে গোটা এলাকা। ঘোড়দৌড় প্রতিযোগীতায় নড়াইলের রবিউলের ঘোড়া প্রথম হয়ে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন পুরুস্কার লাভ করেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago