আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বিআরটিসি-ইমাদ বাসের মুখোমুখি সংঘর্ষে মুরাদ (৪৫) নামে বাসের চালক নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১৫ জন।
দূর্ঘটনার পর প্রায় এক ঘন্টা ঢাকা-খুলনা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার স্টেশনের অফিসার সজীবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। এসময় মাঝিগাতীতে পৌঁছালে বিপরীত দিক থেকে যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে বিআরটিসির বাসের চালক মুরাদ (৪৫) ঘটনা স্থলে নিহত হন। এসময় দুই বাসের অন্তত ১৫ যাত্রী আহত হন।
পরে খবর পেয়ে পুলিশ ও মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতা-হতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। মারাত্মক আহত ৮জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, দূর্ঘটনাকবলিত বাস দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর প্রায় এক ঘন্টা মহাসড়ক দিয়ে যান চলাচল বন্ধ ছিল।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…