আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মৃত্তিকা নমুনা সংগ্রহ, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) সকালে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের (এস আর ডি আই অংগ) অর্থায়নে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে গোপালগঞ্জ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশ গ্রহণ করেন। এসময় তাদের মাটির নমুনা সংগ্রহ পদ্ধতি, সুষম সার ব্যবহার ও ভেজাল সার সনাক্তকরণ বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।
অনুষ্ঠানে গোপালগঞ্জ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা এস. এম. আশিক ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে গোপালগঞ্জ-খুলনা-বাগেরহাট-সাতক্ষীরা-পিরোজপুর কৃষি উন্নয়ন (এস আর ডি আই অংগ) প্রকল্প পরিচালক অমরেন্দ্রনাথ বিশ্বাস উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ শেষে ফসলি জমিতে মাটি পরীক্ষার নমুনা সংগ্রহের কৌশল বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে শেখানো হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…