Uncategorized

কাশিয়ানীতে বিচারকের বাড়িতে চুরি, অধরা চোরেরা

কাশিয়ানী প্রতিনিধি:- চুরি হয়েছে খোদ বিচারকের বাড়িতে। তারপর পেরিয়ে গিয়েছে ৫ দিন। কিন্তু এখনও পর্যন্ত চোর ধরতে পারেনি পুলিশ।

গেলো বুধবার গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের চাপতা গ্রামে বিচারক মো. আল-মামুনের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

তিনি ঢাকা জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক।

এ ঘটনায় কাশিয়ানী থানায় অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ও ঘটনার বিবরণে জানা গেছে, বিচারক আল মামুন পরিবার নিয়ে ঢাকায় থাকেন। গ্রামের বাড়িতে তার ছোট ভাইয়ের স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করেন। ছোট ভাইয়ের শ্বশুর অসুস্থ থাকায় ঘরবাড়ি তালা দিয়ে সবাই সেখানে চলে যান। এ সুযোগে ৪ জানুয়ারি দিবাগত রাতে একদল চোর বাড়িতে প্রবেশ করে ঘরের দরজার কড়া কেটে ঘরের মধ্যে ঢুকে স্টিলের আলমারিতে রক্ষিত স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ঘরের মালামাল চুরি করে নিয়ে যায়। সকালে প্রতিবেশীরা ঘরের পাশে ভাঙ্গা লাগেজ ও ট্রাংক পরে থাকতে দেখে তাদের খবর দেন। খবর পেয়ে তারা বাড়ি এসে দেখেন ঘরের দরজার কড়া কেটে চুরি হয়েছে। পরের দিন বিচারক আল মামুনের ভাইয়ের স্ত্রী রোজী মাহমুদ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে কাশিয়ানী থানায় একটি মামলা করেন।

৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার ও মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

ওসি জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তবে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

3 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago