কাশিয়ানীতে ‘ভুয়া খবরে’ বিভ্রান্ত ইউপি চেয়ারম্যান! (ভিডিও সহ)

প্রতিনিধি কাশিয়ানী:- একটি ইউটিউব টিভি চ্যানেলের ভুয়া ভিডিও নিয়ে ইউপি চেয়ারম্যান ও সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। ভুয়া ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

ছড়িয়ে পড়া ভিডিওটি ভুয়া ও বিভ্রান্তমূলক উল্লেখ করে ইউপি চেয়ারম্যান শেখ মকিমূল ইসলাম মকিম এক প্রতিবাদ লিপিতে বলেন, গত ৬ জুলাই একটি অনলাইন টিভিতে আমাকে জড়িয়ে ‘কাশিয়ানীতে ‘‘জমি আছে, ঘর নাই” প্রকল্পের তিনটি ঘর নির্মাণের দায়িত্ব নিয়ে নিম্নমানের ম্যাটারিয়ালস ব্যবহার করা হয়েছে।’ শিরোনামে একটি ভিডিও নিউজ প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে-দীর্ঘ এক বছর ধরে কাজ করলেও আজও বসবাসের উপযোগী হয়নি। বড় অংশের অর্থ আত্মসাৎ করা হয়েছে। হাজারো অনিয়ম ও দেয়াল ফেটে যাওয়ার কথা বলা হয়েছে।

প্রকৃতপক্ষে ঘরটি সরকারি কোন প্রকল্পের কাজ না। জাতীয় সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচীব ড. জাফর খানের নিজস্ব অর্থায়নে নির্মাণ করা হচ্ছে। কাজটি কাশিয়ানী ইউএনও ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তদারকি ও সমন্বয়ে বাস্তবায়ন করা হচ্ছে। করোনার কারণে যথাসময়ে নির্মাণ কাজ সম্পন্ন না হওয়ায় কাউকে ঘর বুঝে দেওয়া হয়নি। এখনও নির্মাণ কাজ চলমান রয়েছে। সেখানে অনিয়ম ও ত্রুটির কোন প্রশ্নই আসে না। তিনি এ ভুয়া খবরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি আরো বলেন কোন সাংবাদিক আমার সাথে কথা বলেননি। আমাকে নিয়ে সংবাদ প্রকাশ, আমি কিছু জানলাম না। এটা নিচ্ছক অপসাংবাদিকতার শামিল বলে মনে করেন তিনি।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রথীন্দ্র নাথ রায় বলেন, ‘ঘর তিনটি কোন সরকারি প্রকল্পের কাজ না। নির্মাণ কাজ চলমান রয়েছে।’

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago