নিজস্ব প্রতিবেদক:- পারিবারিক সম্প্রীতি বজায় রাখতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ব্যতিক্রমী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে উপজেলার পীরারবাড়ি যুব সমাজের আয়োজনে পশ্চিম পীরারবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ফুটবল ম্যাচে সত্তরোর্ধ্ব দাদু ও অনূর্ধ্ব দশ নাতিরা অংশ গ্রহণ করেন। ৪০ মিনিটের এ খেলায় নাতিদের কাছে ১-০গোলে দাদুরা পরাজিত হয়।
দু’দলই ব্যান্ডপার্টি নিয়ে মাঠে উপস্থিত হয়। এ খেলা দেখার জন্য উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫শতাধিক দর্শক মাঠে আসেন। উপস্থিত ছিলেন দু’দলের খেলোয়াড়দের পরিবারের সদস্যরা। এসব দর্শকদের করতালি ও ব্যান্ডপার্টির বাদ্যে মুখরিত হয়ে উঠে গোটা মাঠ।
সমাজসেবক বিমল শিকদার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এ সময় সমাজসেবক নিখিল বালা, দুলাল হালদার, ইউপি সদস্য শান্তি মল্লিক, সাংবাদিক সুমন বালা উপস্থিত ছিলেন।
আয়োজকদের পক্ষ থেকে সাংবাদিক সুমন বালা বলেন, আমরা দাদুদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য এ খেলার আয়োজন করেছি। আমাদের এই ব্যতিক্রমী আয়োজনে এলাকার সকল দাদুসহ সব বয়সী মানুষই খুশি হয়েছে। আমরা এলাকার সকলের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। আগামীতেও আমরা এ ধরণের ব্যতিক্রমী আয়োজন করতে চাই।
দাদুদের দলের ক্যাপ্টেন ভরত বৈদ্য বলেন, নাতিদের সাথে খেলে পরাজিত হলেও আমরা খুবই আনন্দিত হয়েছি। নাতিরাও আমাদের সাথে খেলতে পেরে খুশি হয়েছে।
নাতিদের দলের ক্যাপ্টেন অনিক মন্ডল বলেন, খেলায় আমরা জয়ী হয়েছি এটা কোন বিষয় নয়। দাদুদের নিয়ে আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে একটি সুন্দর বিকেল কাটালাম এটাই বড় বিষয়। আমি চাইবো সকল নাতিরা যেন এভাবে আনন্দ ফুর্তির মধ্যে দিয়ে দাদুদের নিয়ে সময় কাটায়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…