প্রসীদ কুমার:- গোপালগঞ্জের কাশিয়ানীতে বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২২ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন খান আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রন ও অপরাধ কার্যক্রম প্রতিরোধে উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট, ফাস্টফুড, কনফেকশনারীসহ মিষ্টির দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্ট চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, পঁচা বাসি খাবার রাখার অপরাধে ভিন্ন ভিন্ন আইনের আওতায় এ অর্থদন্ড প্রদান করেন।
এসময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মাজিস্ট্রেট মো. মামুন খান বলেন, জনস্বার্থে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরে অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য জনসম্মুখে বিনষ্ট করা হয় ও ফুটপাতে অবৈধ দখলে থাকা পণ্যসামগ্রী অপসারণ করা হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…