শিক্ষার্থীরা এবার বেশি এনার্জি নিয়ে পড়তে পারবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, ‘সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। বরং তারা এবার বেশি এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে। যেহেতু বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। এই সময়ে আমরা যেন সাশ্রয়ী হতে পারি, এ কারণেই আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন ছুটির উদ্যোগ নিয়েছি।’

শিক্ষাপ্রতিষ্ঠান সপ্তাহে দুই দিন বন্ধ থাকলে শিক্ষার্থীরা এবার বেশি এনার্জি নিয়ে পড়তে পারবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

টুঙ্গিপাড়ায় মঙ্গলবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সপ্তাহে দুই দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলে শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। বরং তারা বেশি এনার্জি নিয়ে পড়ালেখা করতে পারবে। যেহেতু বৈশ্বিক বিদ্যুৎ ও জ্বালানি সংকট চলছে। এই সময়ে আমরা যেন সাশ্রয়ী হতে পারি, এ কারণেই আমরা শিক্ষাপ্রতিষ্ঠানে দুই দিন ছুটির উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের যে পরিকল্পনা রয়েছে, সে অনুযায়ী সপ্তাহে পাঁচ দিন আমরা ক্লাস করাব। শিক্ষকরা সপ্তাহে দুই দিন ছুটি পেলে নিজের একটু কাজ করতে পারবেন। একটু বিশ্রাম নিয়ে বাকি পাঁচ দিন তারা আরও উদ্যমী হয়ে অনেক বেশি এনার্জি নিয়ে কাজ করবেন।’

এর আগে শিক্ষামন্ত্রী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মশিউর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago