কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় যুবক নিহত, আহত-২

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দূর্ঘটনায় আরিফ হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছে। এতে নূর মোহাম্মদ (১৫) ও আহাদ মোল্যা (২৫) মারাত্মক আহত হয়েছেন।

কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডাক্তার ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফ হোসেন উপজেলার পারুলিয়া ইউনিয়নের তিতাগ গ্রামের সাহেব আলির ছেলে।

আজ শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় কাশিয়ানী উপজেলার ঘোনাপাড়া-সাজাইল সড়কের সাজাইল ইউনিয়নের নাওরা ভাদুলিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

কাশিয়ানী উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের ডাক্তার ফারজানা জানান, নাওরা ভাদুলিয়া এলাকায় নসিমনে করে ইট-বালু মিক্সার মেশিন নিয়ে যাচ্ছিলেন এসময় ব্যাটারী চালিত একটি যাত্রীবাহী ভ্যানের সংঘর্ষ ঘটে। এতে নসিমনে থাকা আরিফ হোসেন, নূর মোহাম্মদ ও আহাদ মোল্যা মারাত্মক আহত হন।

পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

admin

Recent Posts

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

3 days ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

2 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

2 months ago

দীর্ঘ বিচার শেষে রায়: রাসেল বাহিনীর তিন সদস্যের কারাদণ্ড

গোপালগঞ্জ প্রতিনিধি:- দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আলোচিত সন্ত্রাসী ও চাঁদাবাজ মেহেদী হাসান…

2 months ago

সংরক্ষিত নারী আসনে সাবরিনাকে দেখতে চায় গোপালগঞ্জের মানুষ

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য সংসদ সদস্য হিসেবে লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা…

3 months ago

কাশিয়ানীতে মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্ট নির্মাণ শিল্পী সম্মেলন অনুষ্ঠিত

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:- গোপালগঞ্জের কাশিয়ানীতে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই) এর উদ্যোগে ঢালাই স্পেশাল সিমেন্ট…

4 months ago