কাশিয়ানীতে ১০টি ঢালসহ আটক দুই

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাল তৈরীর সময় ১০টি ঢালসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সন্ধ্যার দিকে উপজেলার ফুকরা বাজারের সরদার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় লোহার তৈরী ১০টি ঢাল উদ্ধার করা হয়।

আগামী ১১ নভেম্বর ইউপি নির্বাচনকে সামনে রেখে সংঘর্ষের কাজে ব্যবহারের জন্য এ ঢাল তৈরী করা হচ্ছিল বলে দাবি পুলিশের।

আটককৃত হলো ওয়ার্কশপ মালিক উপজেলার কলসি ফুকরা গ্রামের আলমগীর সরদার (৬০) ও কর্মচারি দক্ষিণ ফুকরা গ্রামের ওহিদুল মোল্যার ছেলে তুহিন মোল্যা।

কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা ইউপি নির্বাচনে সহিংসতার কাজে ব্যবহারের জন্য ঢাল তৈরি করছিলেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই ওয়ার্কশপে অভিযান চালানো হয়। এ সময় ১০টি লোহার ঢালসহ তাদেরকে আটক করা হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago