নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের মুকসুদপুরের ক্ষুদ্র ব্যবসায়ী দুলাল শেখ হত্যাকান্ডের বিচারের রায়ে ৫ আসামীর প্রত্যককে ফাঁসির আদেশ ও ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ মো. আব্বাস উদ্দীন। আসামীদের সবাই পলাতক রয়েছে। ২০১২ সালের ২ জুন রাতে আসামীরা দুলাল শেখকে পরস্পর যোগসাজশে হত্যা করে।
বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে আজ মঙ্গলবার ৫ আসামীকে (পলাতক) ফাঁসির আদেশ ও প্রত্যেককে ৫০ হাজার করে টাকা জরিমানার আদেশ দেন।
আসামীরা হলেন, মুকসুদপুর উপজেলার ভট্টাচার্য্য কান্দি গ্রামের মো. মান্নান শেখের ছেলে ফক্কার শেখ, মুছা শেখের ছেলে মো. মেহেদী হাসান শেখ, গোহালা গ্রামের শংকর সাহার ছেলে সুমন সাহা, একই গ্রামের মো. কাঞ্চন ফকিরের ছেলে মো. কাওছার ফকির এবং শ্রীজিতপুর গ্রামের সিরাজ মোল্লার ছেলে মো. আল আমিন মোল্লা।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি মো. শহিদুজ্জামান খান এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন মুন্সী মো. আতিয়ার রহমান এবং মোহাম্মদ আবু তালেব শেখ। মামলার বাদী ছিলেন নিহতের স্ত্রী সুলতানা বেগম।
মামলার বিবরনে জানা যায়, ২০১২ সালের ২ জুন রাতে আসামীরা দুলাল শেখকে পরস্পর যোগসাজশে কুপিয়ে হত্যা করে কুমার নদীতে ফেলে দেয়। পরের দিন ৩ জুন নদীর পানি থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
ওই দিনই মুকসুদপুর থানায় ৫ জনকে আসামী করে নিহতের স্ত্রী সুলতানা বেগম একটি হত্যা মামলা করেন (মামলা নং-০৫)। আজ তাদের রায় ঘোষণা করা হয়।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…