নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জে পিকআপ ভ্যান ও নসিমনের মধ্যে সংঘর্ষে তিন মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৩ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরতলির কারারগাতি পল্লী বিদ্যুৎ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নিজামকান্দি গ্রামের রমেশ বিশ্বাসের ছেলে মঙ্গল বিশ্বাস (২৫), আতিয়ার মোল্যার ছেলে জুবায়ের মোল্যা (২৬) ও আক্কাস সরদারের ছেলে লিমন সরদার (৩০)।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, তারা মাদারীপুরের টেকেরহাট থেকে মাছ কিনে নসিমনে করে কাশিয়ানীর নিজামকান্দি গ্রামে ফিরছিলেন। গোপালগঞ্জ শহরতলীর কারারগাতি পল্লী বিদ্যুৎ সমিতির মোড় দিয়ে মহাসড়কে ওঠার সময় গোপালগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মঙ্গল বিশ্বাস ও জুবায়ের মোল্যা নিহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত অবস্থায় লিমন সরদারকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…