পরিবহন চালকের গ্রেপ্তারের দাবিতে গোপালগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি:- গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কাজী মসিউর রহমান রাজিব এর হত্যাকারী ইমাদ পরিবহনের বাস চালকের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

শনিবার (১৬ অক্টোবর) গোপালগঞ্জের ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সকাল ১১ টা থেকে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন করে। 

এসময় শিক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আমরা চায় আমাদের প্রিয় শিক্ষকের হত্যার বিচার হোক। খুনি চালককে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক। আমরা নিরব আছি, এটা কেউ যেন আমাদের দুর্বলতা না ভাবে। 

এসময় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী অভি বলেন, আগামি ৩ দিনের মধ্যে যদি ঘাতক ড্রাইভারকে গ্রেফতার করা না হয় তবে আমরা আমাদের কর্মসুচী চালিয়ে যাব।প্রয়োজন হলে আমরন অন্বষনে বসব। আমাদের প্রিয় শিক্ষককে যে ইমাদ পরিবহনের নিকৃষ্ট চালক হত্যা করেছে, তার বিচার চায়। এখন আমাদের একটাই দাবি খুনির দৃষ্টান্তমূলক শাস্তি। 

এসময় শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান বলেন, এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। আমাদের সহকর্মীর হত্যার বিচার না হলে এই বিশ্ববিদ্যালয়ের সাথে অবিচার করা হবে।

এছাড়াও তিনি আরও বলেন, সড়কের সব ধরনের দুর্বৃত্তদের বিচারের আওতায় আনা হোক। সড়ক নিয়ম-শৃঙ্খলা এবং আইনের মধ্যে চলে আসুক।

উল্লেখ্য, গত ১৩ অক্টোবর নিহত কাজী মসিউর রহমান রাজিব নিজ বাড়ি থেকে ইজিবাইকে ক্যাম্পাসের উদ্দেশ্য রওয়ানা দিলে পথিমধ্যে নজিরপুর নামক স্থানে ইমাদ পরিবহন ইজিবাইককে ধাক্কা দেয়। এসময় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এছাড়াও রাজিবের সাথে থাকা আহত স্ত্রী ও পুত্রকে হাসপাতালে ভর্তি করা হয়।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

3 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

2 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

1 month ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago