পরশ উজির:- আগুনে পুড়ে গেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের পূর্ব তিলছড়া গ্রামের ৮টি বসতবাড়ি।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর ২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অসিম শেখের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে বাড়ির অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনায় ওই বাড়ির আরও কয়েকটি বসত ঘর রক্ষা পায়।
আগুনে ওয়াসিম শেখ, রবিউল শেখ, পান্নু শেখ, ইকবাল শেখ, নাঈম শেখ, মিলু শেখ, শিপন শেখ, মিরাজ শেখের বসতঘর পুড়ে যায়।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমান প্রায় অর্ধ কোটি টাকা।
আগুন লাগার খবর পেয়ে কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মোক্তার হোসেন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মোরশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ মিরান হোসেন মিয়া, ওড়াকান্দি ইউপি চেয়ারম্যান বদরুল আলম বিটুল, ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শন করে এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ ৫ হাজার করে টাকা ও ২টি করে কম্বল বিতরণ করেন।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…