আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিউল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে একটি বাঁশ ঝাড়ের মধ্যে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুরে কাশিয়ানীর চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশ ঝাড় থেকে বিবস্ত্র অবস্থায় পুলিশ তার লাশ উদ্ধার করে।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রবিউল শেখ কাশিয়ানী উপজেলার চর পদ্মবিলা গ্রামের মালেক শেখের ছেলে।
নিহতের স্ত্রী শ্যামলী বেগম জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় বাঘিয়া গ্রামের খালাতো ভাই কোবাদ শেখ ফোন করে রবিউল শেখকে ডেকে নিয়ে যায়। এরপর সে বাড়ী থেকে বের হলে রাতে ফিরে না আসলে বাড়ির লোকজন আর তাকে খুঁজে পায়নি।
পরে আজ বৃহস্পতিবার সকালে ওই গ্রামের জনৈক বলরাম বিশ্বাসের বাঁশ ঝাড়ের মধ্যে রবিউল শেখের মরদেহ পড়ে থাকতে দেখে এক কৃষক নিহতের বাড়িতে খবর দেয়। পরে পরিবারের লোকজন গিয়ে রবিউল শেখের মরদেহ শনাক্ত করে।
তবে এলাকাবাসী জানায়, বিগত ২০২০ সালে কোবাদ শেখের ভাই শহিদ শেখ নিহত হয়। এ ঘটনায় আপন খালাতো ভাই নিহত রবিউল শেখ ও তার ভাইদেরকে আসামী করা হয়। সে মামলা এখন আদালতে বিচারাধীন রয়েছে।
কাশিয়ানী থানার ওসি মোহাম্মদ মাসুদ রায়হান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরহেদ উদ্ধার করে। পরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…