পরশ উজির:- মোটরসাইকেলে যাওয়ার সময় ট্রাক চাপায় ব্র্যাকের এক নারী কর্মী নিহত হয়েছেন। তার নাম সুপর্ণা মজুমদার (৩৫)। এঘটনায় অপর একজন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (৮ মার্চ) সকালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদভিটা নামক এলাকার সড়কে এ দূর্ঘটনা ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া।
সুপর্ণা মজুমদার মুকসুদপুরের বাটিকামারী শাখার ব্র্যাকের কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি গোপালগঞ্জ সদরের জয়ন্ত মজুমদারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, সুপর্ণা মজুমদার মোটরসাইকেল যোগে হলুদভিটা থেকে বাহাড়া যাওয়ার সময় সামনে থেকে আসা ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সুপর্ণা মজুমদারের মৃত্যু হয়। আহত মোটরসাইকেল চালক কামরুলকে চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর মিয়া জানান, উপজেলার হলুদভিটা নামক স্থানে ট্রাকের চাপায় ব্রাকের এক নারী কর্মী সুপর্ণা মজুমদার নিহত হয়েছে। লাশ উদ্ধার করে মুকসুদপুর থানায় আনা হয়েছে। মুকসুপুর থানা পুলিশ নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরবর্তী ব্যবস্থা নিবে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…
প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…
পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…
কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…
পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…