কাশিয়ানীর নাসির দিনে পুলিশ, রাতে গার্মেন্টস শ্রমিক

নিজস্ব প্রতিবেদক:- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের জব্বার চুন্নু ফকিরের ছেলে নাসির ফকিরকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

জানা যায়, আশুলিয়ায় একটি পোশাক কারখানায় নাইট ডিউটিতে চাকরি করতেন নাসির। তাই দিনে কোনও কাজ না থাকায় হাতে ওয়াকিটকি নিয়ে পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন লোকজনকে তল্লাশির নামে হাতিয়ে নিতেন মানিব্যাগ এবং সঙ্গে থাকা যাবতীয় জিনিসপত্র।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) প্রতারণার অভিযোগে নাসির কে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন।

তিনি বলেন, ‘আজ বিকালে মাইনুল ইসলাম নামে একজন ডেন্টাল টেকনোলজিস্ট এটিএম বুথে টাকা তুলতে গেলে তার গতিরোধ করেন নাসির। প্রথমে মাইনুলের পরিচয় জানতে চান। এরপর তার ব্যাগ তল্লাশি শুরু করেন। ওই সময় টহল পুলিশের একটি দল সেখানে উপস্থিত হলে মাইনুল তাদের সব খুলে বলেন। এরপর টহল পুলিশের জিজ্ঞাসাবাদে নাসির এক পর্যায়ে নিজেকে ভুয়া পুলিশ বলে স্বীকার করেন। তিনি এর আগে একই ধরনের অপরাধে মিরপুরেও গ্রেফতার হয়েছিলেন।’

ওসি মোহাম্মদ মহসিন জানান, ‘আজ বিকালে উত্তরা ৭ নম্বর সেক্টরের মাস্কাট প্লাজার সামনে থেকে প্রতারক নাসির ফকিরকে গ্রেফতার করা হয়। তিনি একজন গার্মেন্টস শ্রমিক। কিন্তু তিনি পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন। পকেটে ইউনিফর্ম পরা ছবি এবং কোমড়ে ওয়াকিটকি নিয়ে তিনি নিজেকে পুলিশের সাব ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago