কাশিয়ানীতে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আজকের কাশিয়ানী ডেস্ক:- গোপালগঞ্জের কাশিয়ানীতে প্রাইভেট কারের ধাক্কায় রাজু শেখ (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

নিহত রাজু শেখ ফরিদপুরের উজান মল্লিকপুর গ্রামের মোসলেম শেখের ছেলে।

শুক্রবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া নামক এলাকায় প্রাইভেট কারের সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মোহাম্মদ মোফাজ্জেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাজু শেখ মোটরসাইকেলে করে গোপালগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে কাশিয়ানী উপজেলার তিলছড়া নামক স্থানে এক পথচারীকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে ধাক্কা লাগে। পরে রাজু শেখ মারাত্মক আহত হন। আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।

তিনি আরো জানান, নিহত রাজু শেখের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে।

admin

Recent Posts

ওয়ার্কশপের স্পার্কিং থেকে আগুন, কাশিয়ানীতে ৫ দোকান ভস্মীভূত

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়ার্কশপে কাজ করার সময় সৃষ্ট অগ্নিস্ফুলিঙ্গ (স্পার্কিং) থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা…

4 days ago

চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

প্রতিনিধি কাশিয়ানী:- গোপালগঞ্জের কাশিয়ানীতে এক রড-সিমেন্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও মানহানিকর সংবাদ প্রকাশ করিয়ে…

3 weeks ago

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

পরশ উজির:- ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে ধারালো অস্ত্র…

3 weeks ago

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় কাশিয়ানীতে আর্জেন্টিনা-ব্রাজিল প্রীতি ম্যাচ

কাশিয়ানী প্রতিনিধি:- আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে বাড়ছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলকে সমর্থন জানাতে…

2 months ago

কাশিয়ানীতে হামলা-হুমকি: অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে হামলা, মারধর ও জীবননাশের হুমকির প্রতিবাদে এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে…

3 months ago

কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল ছিনতাই

পরশ উজির:- গোপালগঞ্জের কাশিয়ানীতে ডাব পাড়ার অজুহাতে বাড়িতে প্রবেশ করে এক গৃহবধূর স্বর্ণালংকার ও মোবাইল…

3 months ago